নিম্নমানের কাজের অভিযোগে আই.সি.ডি.এস সেন্টার নির্মানের কাজ বন্ধ করল গ্রামবাসীরা। এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক-২ নং ব্লকের রাজনগর মডেল এলাকায়।
জানা যায়, গত ২০১৭ সালের ৬ ই জুলাই মালদা জেলার কালিয়াচক ২ নং ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর মডেল এলাকায় আই.সি.ডি.এস সেন্টার নির্মানের জন্য কাজ শুরু হয়। এরজন্য অর্থ বরাদ্দ করা হয় প্রায় ৯ লক্ষ টাকা। আনুষ্ঠানিক সুচনার পর জোড় কদমে শুরু হয় সেন্টার নির্মানের কাজ। সম্প্রতি সেন্টার নির্মানের কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সমিতি, বিডিও এমনকি জেলা প্রশাসনেরও দ্বারস্থ হন স্থানীয়রা। অভিযোগ এতে কোন ফল হয়নি। তাই বাধ্য হয়েই সকলে একত্রিত হয়ে কাজ বন্ধ করেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবী, যতদিন তাদের এই দাবী না মানা হবে, ততদিন সেন্টার নির্মানের কাজ বন্ধ থাকবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Ipdp-8nApds